UmmulQuran আপনাদের জন্য ফ্রি মূল্যায়ন ক্লাস এর ব্যবস্থা রেখেছে। নিচের ফর্মটি পূরণ করে আপনি আমাদের মূল্যায়ন ক্লাসে অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ।
কুরআন শিক্ষা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। তাই আর অনীহা না করে আজ থেকেই কুরআন দিয়ে জীবন গড়া শুরু করুন।
নিচের ফর্মটি পূরণ করুন — আমরা শীঘ্রই যোগাযোগ করবো ইনশাআল্লাহ
বাংলাদেশ খুবই নগন্য পরিমাণে অনলাইন প্রতিষ্ঠান আছে যারা লাইসেন্স ভুক্ত এবং নিয়মিত সরকারকে ট্যাক্স
প্রদান করে, যার মধ্যে উম্মুলকুরআন অন্যতম এবং তারই সাথে একটা Ed-tech প্ল্যাটফর্ম হতে যে সকল
কোয়ালিটি বজায় রাখা প্রয়োজন সেগুলোর সবকিছুই অত্যন্ত গুরুত্ব এবং দায়িত্ব সহকারে পালন করে আসছি
আমরা আলহামদুলিল্লাহ। উম্মুল কুরআন বিশ্বব্যাপি বাংলাদেশি
ভাই-বোনদের তাদের সুবিধামত সময়ে, সপ্তাহের যেকোন দিন, অভিজ্ঞ শিক্ষক / শিক্ষিকা দ্বারা লাইভ
ক্লাসের মাদ্ধমে সহিহ কোরআন শিক্ষা / হিফযুল কোরআন / আরবি ভাষা শিক্ষা সেবা প্রদান করে আসছে।
আমাদের বিশেষায়িত শিক্ষক আছেন যারা ভার্চুয়াল ক্লাস নেওয়ায় বিশেষ প্রশিক্ষিত। উম্মুল কুরআন
থেকে কুরআন শিখে আপনি বিশুদ্ধভাবে সকল নিয়ম অনুসরণ করে কুরআন পড়তে পারবেন ইনশাল্লাহ। আমাদের
প্রতিষ্ঠানে শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্যে আলাদা আলাদা শিক্ষক রয়েছে, যাতে আপনার
শেখাটা উপভোগ্য হয়। এখানে নারী-পুরুষদের জন্যে সম্পুর্ন পৃথক ব্যাবস্থাপনা। নারীদের জন্যে নারী
শিক্ষিকা এবং পুরুষদের জন্যে পুরুষ শিক্ষক। আমাদের সকল শিক্ষক হাফেজ, ক্বারি, মাওলানা। সেই সাথে
উচ্চতর ইসলামিক বিষয়ে অধ্যায়নরত। আমাদের অধিকাংশ শিক্ষক মিশরের
আল- আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র / ছাত্রী, আর এই কারণে আমরা ২৪ঘন্টাই যেকোন সময় ক্লাস
করাতে পারি আলহামদুলিল্লাহ্। আমাদের সমৃদ্ধ শিক্ষক প্যানেল থেকে আপনি বা আপনার
সন্তানের জন্যে বেস্ট শিক্ষক সিলেক্ট করতে পারবেন। সেইসাথে পরবর্তীতে যেকোন সমস্যাই শিক্ষক
পরিবর্তন করার বিকল্প অপশনও রয়েছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে শ্রেষ্ঠ শিক্ষক প্রদানে
প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের শিক্ষক প্যানেলে বিভিন্ন ভাষায় দক্ষ শিক্ষক রয়েছে, যারা ইংরেজি,
আরবি, বাংলা, হিন্দি ভাষায় পাঠদানে সক্ষম।
একজন মুসলিম হিসেবে
আল কোরআন পড়তে জানা এবং আমল করা আমাদের ওপর ফরয, আর আরবি ভাষা এমন এক ভাষা যেইখানে সামান্য
টান, গুন্নাহ ছুটে গেলেই অর্থ পরিবর্তন হয়ে যায়, তাই লাইভ ক্লাসের মাধ্যমে অভিজ্ঞ হুজুরের
কাছে সহিহ সুদ্ধভাবে কোরআন শেখার বিকল্প নেই। কুরআন আপনার জান্নাতে যাওয়ার পথকে
সুগম করবে। আল্লাহ আপনার সহায় হোন। জাযাকুমুল্লাহু খাইরান।
আমাদের সকল ক্লাস লাইভ ওয়ান টু ওয়ান পদ্ধতিতে Teams অ্যাপের মাধ্যমে নেয়া হয় এবং যাদের জন্য এটি কঠিন মনে হবে তাদের জন্য আমরা WhatsApp এ ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন শেয়ার দিয়ে শেখানোর ব্যবস্থা করে থাকি। আমরা সচরাচর ৩০ মিনিট অথবা ৬০ মিনিট এর ক্লাস অফার করি কিন্তু আপনারা চাইলে এইটাও আপনাদের সুবিধামত Customize করে নিতে পারেন ঠিক যেমন আপনারা আপনাদের সুবিধামত সময়ে, সপ্তাহে যেকোনো দিন আমাদের উম্মুলকোরআনে ক্লাস করতে পারেন। আমরা কিন্তু আপনাদের থেকে আগে কোন টাকা বা হাদিয়া নেব না। আপনারা আমাদের ট্রায়াল ক্লাস করে যদি আমাদের সকল কিছু ভালো লাগে তাহলে সপ্তাহে কতদিন পরবেন, কত সময় ধরে পরবেন এইগুলাও আপনারাই ঠিক করবেন তারপর ১টা মাস ক্লাস করার পর আপনি ঠিক যতগুলো ক্লাস করেছেন আমরা শুধুমাত্র ঠিক ততগুলো ক্লাসের জন্যই আপনাকে ইনভয়েস দেব ইনশা-আল্লাহ।
৫ বছরের ওপরের বাচ্চা থেকে শুরু করে যেকোন বয়সের নারী পুরুষের জন্য
৫ বছরের ওপরের বাচ্চা থেকে শুরু করে যেকোন বয়সের নারী পুরুষের জন্য
৫ বছরের ওপরের বাচ্চা থেকে শুরু করে যেকোন বয়সের নারী পুরুষের জন্য
আলহামদুলিল্লাহ আমরা শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সবার জন্যে কুরআন শিক্ষার আয়োজন করেছি। এ মহৎ কাজে আপনিও অংশগ্রহন করতে পারেন।
স্পন্সর করুন!আমরা ইসলামের মৌলিক আকিদাগুলো শিক্ষাদান করে থাকি। যাতে একজন মুসলিম ইসলাম সম্পর্কে আরো বিস্তৃতভাবে জানতে সক্ষম হয়।
দান করুন!আমাদের স্বল্প সামর্থে ইসলামিক সৌন্দর্য ছড়িয়ে দিতে চাই। সেই লক্ষ্যে মুসলিম কমিউনিটিতে দাওয়া ও সচেতনতা তৈরি করছি।
যোগ দিন!আমরা দরিদ্র বিমোচন, অতিদরিদ্র মেয়েদের বিবাহ, ইয়াতিমের ভরন পোষন ও গৃহহীন জনগোষ্ঠীর ঘর নির্মাণের প্রদক্ষেপ নিচ্ছি।
অংশ নিন!ধর্মপ্রাণ মুসলিম নারীদের জন্য সম্পূর্ণ শরীয়াহ ও পর্দা মেনে স্বাস্থ্যসেবা। মহিলা ডাক্তার, মহিলা নার্স — সম্পূর্ণ মহিলা বিভাগ।
শিক্ষা বোর্ডের পূর্ব পার্শ্বগলি, গ্রেটার রোড, লক্ষ্মীপুর, রাজশাহী - ৬১০০
alamanhospital.com
শাহাদাহ হলো ইসলামের মূল ঘোষণা এবং ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। এটি আযানেরও অংশ। এর অর্থ: "আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সা.) আল্লাহর রাসূল।" এটি হলো ইসলামে প্রবেশের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রতিটি মুসলিমের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করা ফরজ — ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা। নামায যেকোনো পবিত্র স্থানে পড়া যায়, তবে জামাআতে নামায পড়ার সওয়াব একাকী পড়ার চেয়ে অনেক বেশি। নামায হলো বান্দা এবং আল্লাহর মধ্যে সরাসরি সংযোগ।
রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকাই হলো সাওম বা রোযা। এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক অসাধারণ উপায়। রোযা মানুষকে ধৈর্য ও সংযম শেখায়।
যাকাত হলো নির্দিষ্ট পরিমাণ সম্পদের ওপর ধার্যকৃত বাধ্যতামূলক দান, যা প্রতি বছর দরিদ্র ও অভাবীদের মাঝে বিতরণ করতে হয়। এটি সম্পদকে পবিত্র করে, সমাজে সমতা আনে এবং পরস্পরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি করে।
হজ্জ হলো সামর্থ্যবান প্রতিটি মুসলিমের জীবনে অন্তত একবার পবিত্র মক্কায় গিয়ে নির্দিষ্ট ইবাদত সম্পাদন করা। এটি মুসলিম উম্মাহর ঐক্য, সমতা ও আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণের এক মহান প্রতীক। হজ্জ পালনে গোটা জীবনের গুনাহ মাফ হয়ে যায়।
আমাদের লাইভ ওয়ান টু ওয়ান ক্লাসগুলো Microsoft Teams অ্যাপ এর মাদ্ধমে নেয়া হয় এবং আপনাদের ক্লাস জয়েন করার Experience সহজতর করতে আমাদের রয়েছে সকল ডিভাইসে ক্লাস জয়েন করার ভিডিও টিউটোরিয়াল এছাড়াও আমাদের রয়েছে অভিজ্ঞ আইটি এক্সপার্ট যিনি আপনাদের ক্লাস জয়েন সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান করতে সবসময় প্রস্তুত থাকবেন।
আমাদের ওয়েব সাইটে প্রথমেই ট্রায়াল ক্লাস এর যেই ফর্ম দেয়া আছে সেইটি পূরণ করে আপনি আমাদের ফ্রি ট্রায়াল ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। ফর্মটি পূরণ করে সাবমিট করলে আমাদের ১জন দীনি ভাই আপনার সাথে যোগাযোগ করবে। এছাড়াও আপনি সরাসরি আমাদের ওয়েবসাইটে নিচের দিকে ডানকোনাই দেয়া WhatsApp বাটনে ক্লিক করে সরাসরি আমাদের সাথে কথা বলেও আপনার কুরআন শেখার যাত্রা শুরু করতে পারেন।
শেখার সুবিধার্থে আমরা আপনাদের জন্য ১টি ফ্রি ট্রায়াল ক্লাস এর ব্যবস্থা রেখেছি যেখানে আপনি এবং আমাদের সম্মানিত উস্তাদ পরিচিত হতে পারবেন এবং আপনার কুরআন শেখার প্রথম যাত্রা শুরু হবে ইনশাল্লাহ। ট্রায়াল ক্লাসে আপনার যদি আমাদের কুরআনের শিক্ষক পছন্দ না হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের জানাবেন, আমরা ইনশাআল্লাহ তখন আপনার জন্য আরও ভাল শিক্ষক নিযুক্ত করব।
আমাদের উদ্দেশ্যই হচ্ছে আপনাদের মত প্রবাসিদের মধ্যে কুরআন এর আলো পৌঁছিয়ে দেয়া। আমাদের হাদিয়ার পরিমাণটা নির্ধারিত হয় ক্লাস টাইম এর ওপর ভিত্তি করে, তাই এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের WhatsApp এ মেসেজ দিন।
আপনার ট্রায়াল ক্লাস সম্পন্ন হলে আমরা আপনার সাথে পুনরাই যোগাযোগ করব ইনশাল্লাহ এবং তারপর আপনি কতসময় ধরে ক্লাস নিতে চান, সপ্তাহে কইদিন ক্লাস নিতে চান এবং কি শিখতে চান এইগুলো জানার পর আমরা আপনাকে আমাদের হাদিয়া কত দিতে হবে এই সম্পর্কে অবহিত করব। তারপর আল্লাহর ইচ্ছাই সব ঠিক থাকলে আপনি আপনার কুরআন শেখার যাত্রা শুরু করবেন ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ আপনি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অথবা বিকাশ / নগদ এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।